ঝিনাইগাতীরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রুবেল
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-30 14:10:10 · স্টাফ রিপোর্টার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচূড়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
আরো পড়ুন নকলায় এসআরবি এর অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্যসহ তরুণী আটক
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়টিতে তিনতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই কমবে এবং শিক্ষা কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।