ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
বৃহত্তর ময়মনসিংহ ·
2026-10-01 12:46:31
· মেইল ডেস্ক
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ত্রিশালের সংসদ সদস্য মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিশালেরর সংসদ সদস্য ডাঃ মো. মাহাবুবুর রহমান।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ মাহমুদা ইসলাম দীপার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এস এম জিয়াউল বারী, ওসি মনসুর আহাম্মদ প্রমুখ।