ময়মনসিংহ মেইল

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৫

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-12 08:05:46 · স্টাফ রিপোর্টার

 টাঙ্গাইলে জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমনে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন পুলিশ সুপার। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় মাদকবিরোধী অভিযানে ৭৪টি ইয়াবা বড়ি ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব ঘটনায় চারজনকে মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে টাঙ্গাইল জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত