ময়মনসিংহ মেইল

শ্রীবরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-12 08:02:59 · স্টাফ রিপোর্টার

শেরপুরের শ্রীবরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। ১২ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মনিষী আহাম্মেদ সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তরা রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, মহিলা দলের নেত্রী মোছাঃ রিনা বেগম, সাংবাদিক মোঃ ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত