ময়মনসিংহ মেইল

মেলান্দহে ক্লাস ফাঁকি দিয়ে দলিল লেখার অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-12 08:08:32 · স্টাফ রিপোর্টার

রবিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে সরেজমিনে কলেজে গিয়ে অনুপস্থিত দেখা যায়। তখন তিনি দলিল লেখার কাজে মেলান্দহ সাব রেজিস্ট্রার অফিসে অবস্থান করেন।

জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষক হিসেবে সরকারি রাজস্ব থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। তবে তিনি কলেজে উপস্থিত হয়ে কখনও হাজিরা খাতায় স্বাক্ষর করার পর আবার কখনও সাক্ষর না করেই মেলান্দহ সাব-রেজিস্ট্রি অফিসে চলে যান এবং সেখানে দলিল লেখার কাজে সময় কাটান বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “আমাদের নিয়মিত ক্লাস হয় না। স্যার কলেজে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেই সাব-রেজিস্ট্রি অফিসে চলে যান। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। নিয়মিত পাঠদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।”

এদিকে, একজন এমপিওভুক্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলিল লেখকের কাজ করার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান নিশ্চিত করতে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকার যোগাযোগ করে পাওয়া যায়নি। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান,খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।



আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত