ময়মনসিংহ মেইল

নেত্রকোণার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-12 08:26:37 · স্টাফ রিপোর্টার

​আজ সোমবার (১২ অক্টোবর) আনুমানিক ভোর ৪.৩০ দিকে দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রাম থেকে এই মাদক উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।​পুলিশ জানায়, সোমবার ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকার সময় দুর্গাপুর থানার এসআই (নিঃ) রসুল সায়েদী আজাদের নেতৃত্বে একটি বিশেষ দল থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান, মাদক ও চোরাচালান বিরোধী ডিউটি পরিচালনা করছিল। এ সময় সঙ্গীয় টিম হিসেবে দায়িত্ব পালন করেন এসআই (নিঃ) মোঃ স্বপন মিয়া, এসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) আব্দুল কাইয়ুম ফকির, কনস্টেবল মোঃ আলমগীর হোসেন বিপ্লব এবং কনস্টেবল মোঃ সজীব মিয়া।​অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামের জনৈক ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশের পুকুরপাড়ে দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে সংবাদের সত্যতা যাচাই করতে পুলিশের টিমটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।​পরবর্তীতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা।​ঘটনাটি দুর্গাপুর থানার জিডি নং-৬১৭ (তারিখ: ১২/১০/২০২৬) মূলে নথিভুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুতপূর্বক থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নেত্রকোণা জেলা পুলিশ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত