ময়মনসিংহ মেইল

ইসলামপুরে গোসল করতে নেমে নিখোঁজ ৮ বছরের শিশু

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-11 14:52:51 · স্টাফ রিপোর্টার

জামালপুরের ইসলামপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে রাতুল শেখ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা এলাকার আলাই বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাতুল শেখ উপজেলার পচাবহলা ঘোনাপাড়া এলাকার বাসিন্দা আলাল শেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে আলাই বিলে গোসল করতে নামে রাতুল। গোসল শেষে তার বন্ধুরা পানি থেকে উঠে এলেও রাতুলকে দেখতে পায়নি। পরে বিষয়টি পরিবারকে জানানো হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিলে খোঁজাখুঁজি শুরু করেন।

ইসলামপুর ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ইসলামপুরে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি জেলা সদরে জানানো হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত