ময়মনসিংহ মেইল

বকশীগঞ্জে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-11 14:51:28 · স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে “রেইনস ” প্রকল্পের ২০২৬-২৭ বৎসরে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রভড নিউট্রিশন (গেইন) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পরিকল্পনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

কর্মপরিকল্পনা অনুষ্ঠানে রেইনস প্রকল্প ও পুষ্টি কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. মাহবুবুল আলম।

পুষ্টি কর্মপরিকল্পনায় বিভিন্ন ইউনিয়নের মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের সদস্য, জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মী, গণমাধ্যম কর্মীরা ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনজীবনে পুষ্টির গুরুত্ব ও কিভাবে পুষ্টির ঘাটতি পূরণ করা যায় তা নিয়ে ২০২৬-২৭ বৎসরের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে শিশুদের পুষ্টির ওপর জোর দিতে বলা হয়। এসময় গ্রুপ ভিত্তিক পর্যালোচনা ও পুষ্টি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন অংশগ্রহণ কারীরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত