ময়মনসিংহ মেইল

ভৈরবে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-29 10:49:17 · স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি গ্রাম থেকে রোকন উদ্দিন (২৪) নামে এক যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাড়ির আঙিনা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রোকন ওই এলাকার কৃষক ছাত্তার মিয়ার ছেলে।

 নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রোকন তিন বছর সিঙ্গাপুরে প্রবাসজীবন কাটিয়ে এক মাস আগে দুই মাসের ছুটিতে বাড়িতে আসেন। বন্ধুদের সঙ্গে তার সকালে কক্সবাজার যাওয়ার কথা ছিল। এর আগে সোমবার রাত আনুমানিক ১২টার দিকে বন্ধুদের ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হন। 

এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা জানান, সকালে প্রতিবেশীরা বাড়ির পাশে গাছের সঙ্গে রোকনের ঝুলন্ত লাশ দেখতে পান। এ সময় তার হাত-পা বাঁধা ছিল। পরে পরিবারের সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন। নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, রোকন দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তাদের জানা নেই। কী কারণে এবং কারা তাকে এভাবে হত্যা করেছে, তা তারা বুঝতে পারছেন না।

ভৈরব থানার ওসি মাহবুব রহমান বলেন, কারা এবং কী কারণে রোকনকে হত্যা করেছে, তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত