ময়মনসিংহ মেইল

শেরপুরে ড্রেজিং-ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-28 14:33:38 · স্টাফ রিপোর্টার

 শেরপুরে জেলা ড্রেজিং-ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার নদী ও জলাশয়ে ড্রেজিং কার্যক্রম, ড্রেজড ম্যাটেরিয়ালের যথাযথ ব্যবস্থাপনা, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একইসাথে ড্রেজিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব ব্যবস্থাপনা এবং নিয়মিত মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত