ময়মনসিংহ মেইল

মির্জাপুরে ওষুধের দোকানে আগুন, পুড়েছে ৪০ লাখ টাকার মালামাল

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-28 14:22:58 · স্টাফ রিপোর্টার

পাকুল্লা বাসস্ট্যান্ডের আনোয়ার প্লাজার হালিমা মেডিসিন শপে অগ্নিকাণ্ড

 টাঙ্গাইলের মির্জাপুরে একটি ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকার আনোয়ার প্লাজার ‘হালিমা মেডিসিন শপে’ এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, রাতে দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা ওষুধসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত