ময়মনসিংহ মেইল

বকশীগঞ্জে অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-12 14:32:19 · স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার বগারচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও পাইপ ভেঙে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশের ক্ষতি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত