ময়মনসিংহ মেইল

পাকুন্দিয়ায় জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-12 09:59:08 · স্টাফ রিপোর্টার

"শিশু বিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (১২অক্টোবর) দুপুরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পাকুন্দিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নুরে ই আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.তাওহীদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার আপেল প্রমুখ।

বক্তারা কন্যা শিশুদের শিক্ষা, অধিকার রক্ষা এবং বাল্যবিয়ে রোধে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত