মির্জাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-12 14:37:26 · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে বিষধর সাপের কামড়ে সুরুতি বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১২ অক্টোবর) দুপুরে শহরের পোষ্টকামুরী খালেরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুরুতি বেগম পোষ্টকামুরী গ্রামের তুলু মিয়ার স্ত্রী। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ ঘরের রান্নাঘরে কাজ করছিলেন সুরুতি বেগম। এসময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।