ময়মনসিংহ মেইল

গফরগাঁওয়ে সাবেক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, অভিযুক্ত মেয়র প্রার্থী

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-09 11:55:00 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মেয়র প্রার্থী ফখরুল হাসানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও মেয়র প্রার্থী মুক্তা মিয়াকে অভিযুক্ত করেছেন ফখরুল হাসান।

শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর গণসংযোগকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সমর্থকদের নিয়ে গণসংযোগ করছিলেন ফখরুল হাসান। এ সময় মুক্তা মিয়ার সঙ্গে তাঁর কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ফখরুল হাসানকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ফখরুল হাসান বলেন, “দীর্ঘ ১৭ বছর জেল, জুলুম ও রিমান্ডের নির্যাতন সহ্য করেছি। এখন দল ক্ষমতায় আসার পরও যদি দলীয় কর্মীদের হাতে মার খেতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে।”

তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এ ঘটনায় অভিযুক্ত মুক্তা মিয়ার বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করে সংবাদটি হালনাগাদ করা যাবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত