ময়মনসিংহ মেইল

নগর পরিচ্ছন্নতায় ১৯ নম্বর ওয়ার্ডে মসিকের বর্জ্য অপসারণ অভিযান

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-27 08:40:07 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ১৯ নম্বর ওয়ার্ডে ময়লা-আবর্জনা ও দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য অপসারণে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় কেওয়াটখালি ওভারব্রিজ থেকে ঢাকা রেললাইন এলাকা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় ওয়ার্ডের বিভিন্ন গলি, ড্রেন ও প্রধান সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা এবং দীর্ঘদিনের বর্জ্য অপসারণ করা হয়। পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত