ময়মনসিংহ মেইল

ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-13 14:34:11 · স্টাফ রিপোর্টার

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (৪৫)কে আজ আদালতে পাঠানো হয়েছে। আটককৃত আব্দুর রশিদ ইসলামপুর থানার পলবন্ধা উজানপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ ১২ অক্টোবর বিকেলে ইসলামপুর পৌরসভার গাওকুড়া খালেরপাড় এলাকাস্থ অনু শেখের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। ​

ডিবি সুত্রে জানা যায়, জামালপুরে এসআই আপেল মাহমুদ ও এসআই মো. এহসানুল হকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

জামালপুর পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়ে যেকোনো তথ্যের জন্য পুলিশকে জানানোর আহ্বান জানান।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত