ময়মনসিংহ মেইল

গুণী শিক্ষক সম্মাননা পাওয়া প্রফেসর আবু তাহের খানকে গণিত সমিতি ময়মনসিংহের সংবর্ধনা

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-13 12:24:34 · স্টাফ রিপোর্টার

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে ও গণিত শিক্ষার প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর কাছ থেকে মর্যাদাপূর্ণ ‘গুণী শিক্ষক সম্মাননা পদক ২০২৬’ অর্জন করেছেন গণিত সমিতি ময়মনসিংহের সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খান। এই গৌরবোজ্জ্বল অর্জনে তাঁকে সংবর্ধনা জানিয়েছে গণিত সমিতি ময়মনসিংহ।​ময়মনসিংহ শহরের একটি স্থানীয় মিলনায়তনে গণিত সমিতি ময়মনসিংহ-এর আয়োজনে এক আনন্দঘন ও আড়ম্বরপূর্ণ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ প্রফেসর মোঃ আবু তাহের খানের হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও অভিনন্দনপত্র তুলে দেন।​অনুষ্ঠানে বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, একজন দক্ষ প্রশাসক ও শিক্ষক হিসেবে তিনি সবসময় শিক্ষার মান উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন। গণিত সমিতি,ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক হিসেবে দেশব্যাপী গণিত চর্চার প্রসার এবং শিক্ষার্থীদের মাঝে গণিতভীতি দূর করার ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।​সংবর্ধনার জবাবে অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহের খান প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত সমিতির ময়মনসিংহের সভাপতি প্রফেসর মো. আব্দুল হাই।​সংবর্ধনায় ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন কলেজের শিক্ষক, গণিতবিদ, গণিত সমিতির অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত