ময়মনসিংহ মেইল

মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-13 10:40:26 · মো: জাহিদুল কবির

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে অনুষ্ঠিত আলোচনা সভা ও মহড়ায় দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম জনস্বার্থ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইমরান হোসেন, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোসলিমা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিলকিস আক্তার, বিআরডিবি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি এবং একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা র‍্যালি, আলোচনা সভা ও মহড়ায় অংশ নেন।অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রস্তুতি এবং সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত