ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-13 10:42:21 · মো. রায়হান মিয়া
ঘর থেকেই শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি,এই স্লোগানে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নুরী তাসমিন উর্মি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (এমপি) লুৎফর রহমান খান আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রেজভী, বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশিদ সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু ও ঘাটাইল ফায়ার সার্ভিস স্টেশন ওয়ার হাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগে প্রতিরোধ এবং উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।