ময়মনসিংহ মেইল

ঘাটাইলে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-13 12:09:14 · মো. রায়হান মিয়া

টাঙ্গাইলের ঘাটাইলে 'পরিদর্শন কক্ষ-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর ) সকাল সাড়ে ১১ টায় ঘাটাইল উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে এই কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ 
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নুরী তাসমিন উর্মি,উপজেলা প্রকৌশলী এলজিডি শফিকুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রেজভী, বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশিদ,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে।উপজেলা পর্যায়ে আগত জনসাধারণের সেবার মান উন্নত করা এবং প্রশাসনিক পরিদর্শনের সুবিধার্থে এই কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত