ময়মনসিংহ মেইল

সাবুদানার খিচুড়ির রেসিপি

জীবন যাপন · 2026-10-09 18:32:36 · মেইল ডেস্ক

উপকরণ - সাবুদানা ১ কাপ - বিভিন্ন রকম সবজি (ছোট কিউব করে কাটা) ১ কাপ - ঘি বা সাদা তেল ২ টেবিল চামচ - গোটা জিরা ১ চা-চামচ - আদাকুচি আধা চা-চামচ - কাঁচা মরিচকুচি ২-৩টি (ঝাল অনুযায়ী) - লবণ স্বাদমতো - চিনি আধা চা-চামচ - কারিপাতা ১০-১২টি (সুগন্ধের জন্য) - লেবুর রস ১ টেবিল চামচ - ধনেপাতাকুচি ৩ টেবিল চামচ

উপকরণ

- সাবুদানা ১ কাপ

- বিভিন্ন রকম সবজি (ছোট কিউব করে কাটা) ১ কাপ

- ঘি বা সাদা তেল ২ টেবিল চামচ

- গোটা জিরা ১ চা-চামচ

- আদাকুচি আধা চা-চামচ

- কাঁচা মরিচকুচি ২-৩টি (ঝাল অনুযায়ী)

- লবণ স্বাদমতো

- চিনি আধা চা-চামচ

- কারিপাতা ১০-১২টি (সুগন্ধের জন্য)

- লেবুর রস ১ টেবিল চামচ

- ধনেপাতাকুচি ৩ টেবিল চামচ

প্রণালি

- অতিরিক্ত স্টার্চ দূর করতে ৩-৪ বার ভালো করে সাবুদানা ধুয়ে নিন। ৪-৫ ঘণ্টা বা সারা রাত ভিজিয়ে রাখুন।

- সাবুদানা পানি শুষে ফুলে উঠবে, হাত দিয়ে চাপলে একদম নরম হয়ে যাবে, দানাগুলো ঝরঝরে থাকবে।

- কড়াইতে ঘি/তেল গরম করুন। গরম হলে কেটে রাখা সবজিগুলো সামান্য লবণ দিয়ে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।

- ওই তেলের মধ্যেই গোটা জিরা, আদাকুচি ও কাঁচা মরিচকুচি ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে ভেজে রাখা সবজি আবার কড়াইতে দিয়ে দিন।

- এবার সাবুদানায় লবণ আর চিনি মেশান। সেই সাবুদানা কড়াইতে ঢেলে দিন। মাঝারি থেকে কম আঁচে অনবরত হালকা হাতে নাড়তে থাকুন।

- ২-৩ মিনিট নাড়ার পর যখন দেখবেন সাবুদানার দানাগুলো কাচের মতো স্বচ্ছ হতে শুরু করেছে, কড়াই ঢাকা দিয়ে একদম কম আঁচে ২ মিনিটের জন্য দমে রাখুন।

- ঢাকনা খুলে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিন। কারিপাতা দিন, ধনেপাতা দিন। হালকা হাতে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন।

- পরিবেশন করুন গরম গরম।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত