ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-14 10:29:58 · মো. রায়হান মিয়া
টাঙ্গাইলের ঘাটাইলে ২০২৬-২৭ অর্থবছরে উপজেলা পর্যায়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল ৩টায় ঘাটাইল ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসমিন উর্মি। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, ঘাটাইলের ফিল্ড সুপারভাইজার এস.এম.আলিনুর রহমান।
শিশু-কিশোরদের ইসলামী সাংস্কৃতিক চর্চা, নৈতিক মূল্যবোধ ও প্রতিভা বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।