ময়মনসিংহ মেইল

জনগণ যদি সঠিক সেবা পায় তবেই আমি খুশি: বাবর

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-02 13:33:26 · প্রতিবেদক, নেত্রকোণা

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘আমি আশা করব এখন থেকে যেন জনগণ সঠিক সেবা পায়। আর জনগণ সঠিক সেবা পেলেই আমি খুশি।’

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাবর বলেন, ‘জনগণের সেবার উদ্দেশেই এই ভবন তৈরি করা হয়েছে। তাই সবার আগে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। তারা যেন সঠিক সেবা পান, সেদিকে আপনাদের নজর রাখতে হবে।’

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেন তালুকদার জীবনসহ বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ ও উপজেলা বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত