গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর
বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-31 09:26:41 · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম (২৭) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দুগাছিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম উপজেলার দিগিরপাড় এলাকার জালাল উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় গলাকাটা বাজারের কাঠ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে দুগাছিয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জহিরুলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বালিপাড়া এলাকায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেলের চালক ইলিয়াস এবং তাঁর দুই বন্ধু রাকিব ও সজলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও থানার পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৯টির কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। বিপরীতে শতভাগ পাস করেছেন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর (৪৫) বাড়িতে যাতায়াতের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। ওই নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগও করেছেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। পাওয়ার কারসহ ১১টি বগি রেখেই ইঞ্জিনের সঙ্গে তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায় ট্রেনটি। পরে মেরামত পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল...
১৯৮৭ সালের ১ জানুয়ারি নিজ উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মো. মুনায়েম খান। এর পর থেকে দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন তিনি।