ময়মনসিংহ মেইল

ঘাটাইলে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

বৃহত্তর ময়মনসিংহ · 2026-10-30 09:08:49 · মো. রায়হান মিয়া


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলাকায় প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইদ্রিস আলী ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলীর বাড়ি মধুপুর উপজেলার লোকদেও এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর থেকে আনারসবোঝাই একটি অটোরিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কারের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং তিনজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকসেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত