ময়মনসিংহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-05 10:35:44 · স্টাফ রিপোর্টার
বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থানে রূপ নেওয়া ৫ আগষ্টের জুলাই গণঅভ্যুত্থান দিবসটি স্মরণ রাখতে বর্তমান সরকারের সারাদিনের কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে জুলাই স্মৃতিস্তম্ভে বৃষ্টিতে ভিজেই নগরীর ঢাকা বাইপাস মোড়ে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মী, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীরা ।পুষ্পস্তবক অর্পণ শেষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয় ।