মাদারগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-17 13:39:44 · স্টাফ রিপোর্টার
মাদারগঞ্জে খেঁজুরের রস খেতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নভেম্বর (মঙ্গলবার) ভোরে জামালপুরের মাদারগঞ্জের পাটাদহ উত্তর পাড়ার প্রবাসী কালু মিয়ার ছেলে রুকনসহ তার ৩ বন্ধু সহ একই উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি এলাকায় খেজুরের রস খেতে আসে।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস পথিমধ্যে তাদের মোটরসাইকেলের বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় রুকন।
এসময় স্হানীয়রা তাদের কে উদ্ধার করে। পরে তার ২ বন্ধুসহ অন্যান্য তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হলে পথে তার মৃত্যু হয়।
এ বিষয় টি পাটাদহ এলাকায় জনসাধারণ মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের মধ্যে কান্নার রোল বইছে।