মোহনগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-17 13:47:34 · স্টাফ রিপোর্টার
নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নূরুল আমীন ও আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী আকন্দ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নূরুল আমীনকে উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাসা থেকে এবং রাতে গোলাম রব্বানী আকন্দকে উপজেলার দৌলতপুর এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের মশাল মিছিলকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে গত ১১ নভেম্বর মোহনগঞ্জ থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।