ময়মনসিংহ মেইল

ময়মনসিংহে বাস টার্মিনাল উন্নয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-02 08:08:29 · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ময়মনসিংহ সিটি কপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

আজ (সোমবার, ২ নভেম্বর) বেলা ১২ টা থেকে সিটি করপোরেশনের কর্মকর্তা, প্রশাসকসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ১১ টি অবৈধ দোকান বুলডোজারে গুড়িয়ে দেয়া হয়।

এর ১০ দিন আগে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশও দেয়া হয় সিটি করপোরেশন থেকে। প্রায় ২ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা শেষে সিটি প্রশাসক জানান, ময়মনসিংহের কেন্দ্রীয় বাসটার্মিনাল হোল মাসকান্দা বাসটার্মিনাল, এখানে গাড়ি পার্কিং, চালকদের বিশ্রামের যায়গার অভাবসহ যাত্রীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

উচ্ছেদের পর যাত্রী -চালকদের সুবিধায় বিশ্রামাগার,ওয়াশরুম, মসজিদ,নারীদের বিশ্রামের জন্য আলাদা শীতাতপ নিয়ন্ত্রিত স্থাপনার ব্যবস্থাসহ টার্মিনালের শৃঙ্খলা ফিরাতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেয়া হবে।

এছাড়া উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য আলাদা দোকান বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান সিটি প্রশাসক।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত