ময়মনসিংহ মেইল

বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-02 04:38:24 · স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় আপন (১৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাকিব (১৯) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। রোববার রাত ৮ টার দিকে বকশীগঞ্জ -কামালপুর সড়কের গেদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আপন বকশীগঞ্জ উপজেলার যদুরচর এলাকার ইয়াহিয়ার ছেলে। আহত সাকিব একই এলাকার মিনারুলের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে বকশীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে  বিপরীত থেকে আসা একটি কভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।  পরে স্থানীয়রা  তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ধানুয়া কামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন,আপন এবং সাকিব দুজনেই খুব ভালো ছেলে। সাকিবের অবস্থাও সংকটাপন্ন। আপন বাবা মায়ের একমাত্র ছেলে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান,কভার্ডভ্যান আটক করা হয়েছে। একজন মারা গেছে এবং অপরজনের অবস্থাও আশংকাজনক। আইনী প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত