শেরপুর ৭ নভেম্বর উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-05 12:09:44 · স্টাফ রিপোর্টার
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ) বিকেলে জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পৃথক দুটি গ্রুপে অংশ নেন। জেলা শিশু বিষয় কর্মকর্তা মোঃ আসলাম খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার মাহমুদুল হাসান এবং ভাস্কর্য ও চিত্রশিল্পী হারুন অর রশিদ।
বিজয়ীদেরকে আগামী ৭ নভেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হবে।