ময়মনসিংহ মেইল

এক শিশু ও পরিবারের পাশে পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-05 12:10:33 · স্টাফ রিপোর্টার

মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অসহায় এক শিশু ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। ৫ নভেম্বর সকালে শিশু জান্নাত তার মায়ের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় বসে থাকে।

জেলা প্রশাসক সেখানে পেয়ে তাদের কথা শুনেন। সকালে না খেয়ে বাড়ি থেকে বেরোনো বাচ্চাটিকে খাবার ও নতুন পোশাক কিনে দেন। পাশাপাশি শিশুটির পরিবারের আবাসন সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগ অসহায় মানুষের প্রতি সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতিফলন। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মুখে হাসি ফোটাতে জেলা প্রশাসন, শেরপুর সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত