ময়মনসিংহ মেইল

জামালপুরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসা শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-05 11:36:33 · স্টাফ রিপোর্টার

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মো. সাইদুর মুন্সী (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সাইদুর রহমান স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সাকোয়াপাড়া গ্রামের বাসিন্দা শিশুটির বাবা জীবিকার তাগিদে গত ২০ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে ধান কাটার কাজে যান। সেই সময় শিশুটি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।

আরও পড়ুন: ২৪ মিনিট আগে নেত্রকোণায় অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু

তিনি জানান, গত ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসা শিক্ষক সাইদুর মুন্সী ওই শিশুকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এসময় ঘরের দরজায় শব্দ হলে সাইদুর ঘরের এক কোণে সরে যান। সুযোগ পেয়ে শিশুটি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে যায়।

অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ‘ধর্ষণচেষ্টার মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত সাইদুর মুন্সীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।’

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত