ময়মনসিংহ মেইল

আরশিয়া নুরের কবিতা

সাহিত্য সংস্কৃতি · 2026-07-29 12:20:57 · মেইল ডেস্ক

অতঃপর নীরব প্রস্থান,
ফেলে যাওয়া গভীর চাহনি,
‎এক ভয়াবহ যুদ্ধে পরাজিত সৈনিকের গল্প বলে।
‎ক্রুর হাসিতে হেসে যাচ্ছে ডানাভাঙা একদল পাখি।
‎দিনগুলোর কেমন দীর্ঘ আর্তনাদ।
‎স্বপ্নহীন নাবিক এখন অন্ধকার অচেনা বন্দরে,
চেনা বন্দরে নোঙর ফেলতে বাঁধা।
‎অতল সাগরে আলোকের সুরে নেমেছে ধূসর ধোঁয়াটে সন্ধ্যা।
‎তারপরও অবিশ্রান্ত চলতে হবে অলীক প্রভাতের যাত্রী হয়ে।
‎আকাশে নীহারিকার ভিড়ে নিস্তব্ধ ক্রন্দনে।

কবি: ‎শিক্ষার্থী, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত