ময়মনসিংহ মেইল

শৈশব প্রেমের বয়ান

সাহিত্য সংস্কৃতি · 2026-08-07 13:15:33 · সজীম শাইন

অনেক কষ্টে বোনা স্বপ্ন পরিপক্কতা পেয়েছে এখন,চোখের সামনে লালিত ইচ্ছের মৃত্যু দেখেছি যখন। 
ভুল-ভ্রান্তি গুলো মনের অন্দরে রেখে গেছেজীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তির দীর্ঘ তালিকা।
শৈশব জুড়ে যখন তুমি ছিলে মায়া মমতায়,  প্রশান্তি ছিলো মনে প্রাণে, শুধু হারিয়ে ফেলেছি তোমাকে দূর অজানায়।
আমি তখন কৈশোর পেরিয়ে যৌবনে রেখেছি পাবেশ ছিলাম, শুধু প্রাচুর্য আর অহংকার ছিল নাঅনেক বন্ধু আছে, শুভাকাঙ্ক্ষীও কম নয়অনেকে হারিয়ে গেছে ভুলে গেছি পরিচয়।
ঘর গেরস্তালি আছে, সুখের সংসার আছে,চাইলেই সব রকমের সেবা দিতেও পারিপরিপাটি এক চাঁদের হাটে মধ্যমণি আমি।
কোন কিছুতে কমতি নেই,স্বপ্নপূরণে বাধাও নেই, বিশ্বাসে ফাটল নেই,আভিজাত্যের ছোঁয়া আছে সংসারে।
তবুও কেন আমি স্বপ্ন বানে ভাসি ---শৈশব-কৈশোরের ডাক শুনি বারবারতবু কেন আমার হৃদয় জুড়েএত শূন্যতা এত হাহাকার ?

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত