ময়মনসিংহ মেইল

ন্যূনতম বেতন ভাতার দাবিতে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-15 10:35:30 · স্টাফ রিপোর্টার

বরিবার (১৫ নভেম্বর) সকালে ৮টার দিকে মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারসেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

এসময় কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ থাকলেও পরে যানচলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের বিক্ষোভের কথা শুনে মহাসড়কের আশেপাশে থাকা অনেক কারখানার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে, শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৪২ টি পোশাক কারখানার মধ্যে ৩ টি খুলে দেওয়া হয়েছে। সকালে বন্ধ থাকা নিউএইজ গ্রুপের তিনটি কারখানায় কাজ শুরু করেছে শ্রমিকরা।

শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ ঘোষিত ৩৯ টি পোশাক কারখানা এখনও চালু হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অন্যান্য কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে।



আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত