ময়মনসিংহ মেইল

সরিষাবাড়ীতে পরকীয়ার জেরে আটক জামায়াতকর্মী বাবুল

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-14 12:16:44 · স্টাফ রিপোর্টার

জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় জামায়াতের একজন কর্মী বলে জানা গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকার শাহজাহান মিয়ার ছেলে এবং চার সন্তানের জনক বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার চা বিক্রেতা আজিজ মিয়ার স্ত্রীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। শুক্রবার রাতে ওই নারীর বাড়িতে গোপনে দেখা করতে যান বাবুল মিয়া।

এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের ঘিরে ফেলেন এবং বাবুল মিয়াকে হাতেনাতে আটক করেন। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের কাছ থেকে বাবুল মিয়াকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে থানায় পাঠানো হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত