ময়মনসিংহ মেইল

ভালুকায় শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-14 12:18:20 · স্টাফ রিপোর্টার

প্রাথমিক শিক্ষার গুনগত মান ও মান সম্মত শিক্ষা নির্শ্চিত করনে ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় করেন ভালুকা হতে নির্বাচিত সাংসদ ফখর উদ্দীন আহামেদ বাচ্চু । 

শনিবার (১৪ নভেম্বর) সকালে  উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয় । 

এসময় এমপি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের  ঝড়ে পড়া রোধ, কিন্ডারগার্টেন বিমুখ , পাশের হার বাড়ানো সহ নানান দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। শুধু তাই নয়, উপজেলা প্রশাসন হতে প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্হাপন, পাশের হার ৩০℅ এর কম হলে বেতন বন্ধের সুপারিশ, প্রতিষ্ঠানে নকলরোধ, দায়ীত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ সহ  নানান দিক তুলে ধরা হয় । 

উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক রুহুল আমীন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মজিবুর রহমান মজু, পৌর বিএনপির আহব্বায়ক হাতেম খান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুজ্জামান  সহ আরো অনেকে । 
 

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত