কিশোরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-15 07:42:54 · স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।