টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, ময়মনসিংহে সরেজমিনে অভিযান প্রশাসকের
বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-15 08:29:35 · মেইল ডেস্ক
ময়মনসিংহ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের চামরাগুদাম এলাকায় টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে সরেজমিনে অভিযান পরিচালনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পণ্য বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রশাসক সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে টিসিবির পণ্য বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা হয়রানি যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করেন।
প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, সাধারণ মানুষের জন্য নির্ধারিত টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।