শিশুকে ধর্ষণের দায়ে ১৬ বছর পর যুবকের ১০ বছর আটকাদেশ
বৃহত্তর ময়মনসিংহ · 2026-11-16 13:24:21 · স্টাফ রিপোর্টার
জামালপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে একজনকে ১০ বছরের আটক আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুল রহিম এ আদেশ দেয়।
দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল মিয়া (৩৫) জামালপুর সদর উপজেলার চর জালালের পাড়া এলাকার সাহেব উদ্দিনের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার জানান, আসামি সোহেল মিয়া ভুক্তভোগী শিশুকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কূ-প্রস্তাব দিলে আসছিল। আসামির প্রস্তাবে রাজি না হওয়ায় শিশুটির প্রতি ক্ষিপ্ত হয়ে ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ওই শিশুটিকে বাড়ি থেকে ধরে নিয়ে বাড়ির পাশের এক ফসলের ক্ষেত্রে জোরপূর্বক ধর্ষণ করে সোহেল। এ ঘটনার দুই দিন পর ২৫ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালত সোমবার দুপুরে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে তাকে ১০ বছরের আটক আদেশ প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।