বাকৃবির পরিবহন শাখায় নবনিযুক্ত পরিচালক হলেন আদহাম
ক্যাম্পাস মেইল · 2026-08-25 13:21:44 · রিসালাত আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখায় নবনিযুক্ত পরিচালক হিসেবে অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম ও সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তারা দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে সাবেক সহযোগী পরিচালকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এ সময় প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, সাবেক ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলীসহ শিক্ষকরা বক্তব্য দেন।
বক্তারা বিদায়ী পরিচালক ও সহযোগী পরিচালকের দায়িত্ব পালনকালে বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে নবনিযুক্ত পরিচালক ও সহযোগী পরিচালককে অভিনন্দন জানিয়ে তাদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত পরিবহন পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। আগামী দুই বছর সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।