‘ভিডিও নয়, পদক্ষেপ চাই’– নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধী
ক্যাম্পাস মেইল · 2026-07-25 09:11:16
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী শনিবার দিল্লির যন্তর-মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়া অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২৩ দিন ধরে অনশন চালিয়ে যাওয়া এসব শিক্ষার্থী ‘ককরোচ জনতা পার্টি’ নেতৃত্বাধীন আন্দোলনের অংশ। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভারতের শিক্ষা ব্যবস্থার ‘দুর্নীতি ও ধ্বংসের প্রতীক’ হয়ে উঠেছেন ধর্মেন্দ্র প্রধান। তাই তাকে শুধু অন্য কোনো মন্ত্রণালয়ে স্থানান্তর নয়, মন্ত্রিসভা থেকেই অপসারণ করতে হবে।