বাসাইলে অভিযানে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-06 13:47:07 · স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নুন্দা বিল ও বাদিয়াজান প্লাবনভূমিতে মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার দুপুরে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ১৩০টি চায়না দুয়ারী জাল এবং ৬৫০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা চায়না দুয়ারী জালের মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৬০০ মিটার। জব্দ হওয়া জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
অভিযান শেষে জব্দ করা সব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বাসাইল থানার সাব-ইন্সপেক্টর মো. রুহুল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গ্রাম পুলিশ, ফুলকি ইউনিয়ন পরিষদ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।