ময়মনসিংহ মেইল

উঠানে বসা স্ত্রীকে বল্লমের আঘাত, হাসপাতালে মৃত্যু

বৃহত্তর ময়মনসিংহ · 2026-09-07 13:07:36 · ফরিদ মিয়া

ময়মনসিংহের নান্দাইলে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে ফিরোজা আক্তার (৫৫) নামে এক গৃহকর্তীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিরোজা উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবু রায়হান (৬০)এর স্ত্রী। তাদের সংসারে চার ছেলে ও এক মেয়ে রয়েছে। আবু রায়হান দীর্ঘদিন ধরে অসুস্থ প্যারালাইসিল হয়ে চলাচল অক্ষম হয়ে পড়ে , লাঠি ভর দিয়ে কিছুটা চলাফেরা করতে পারতো।  সম্প্রতিক সময়ে রায়হান ও তার স্ত্রীর মধ্যে নানা বিষয়ে বনিবনা হচ্ছিল না, স্ত্রী বেশ কয়েকমাস ধরে স্বামীর থেকে  পৃথক ঘরে বসবাস করে আসছিল। স্বামীকে রান্নাভাড়া করে দিচ্ছিল না,কোন প্রকার সেবা যত্ন করছিল না । স্বামী বহু কষ্টে জীবন যাপন করে আসছিল। এসব ক্ষোভ থেকেই (৩ সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকালে  ঘরে থাকা আছাড় বিহীন একটি বল্লম দিয়ে বাড়ির উঠানে বসে থাকা স্ত্রীকে একাধিক ঘাঁ দেয়। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশী স্বজনদের সহযোগিতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মৃত্যু বরণ করে। এ ঘটনায় স্বামী সহ তার সন্তানেরা পালাতক রয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত