ময়মনসিংহ মেইল

ত্রিশালে মাদক সেবন, দুইজনের কারাদণ্ড

বৃহত্তর ময়মনসিংহ · 2026-08-22 17:49:08 · প্রতিবেদক, ত্রিশাল

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ত্রিশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের ছেলে আতিকুর রহমান (৩২) এবং পৌর এলাকার সোহান (১৯)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সোহানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার টাকা অর্থদণ্ড এবং আতিকুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানোর জন্য ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ‘ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।’তিনি আরও বলেন, ‘জনস্বার্থে এ ধরনের তদারকি নিয়মিত পরিচালনা করা হবে।অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।'

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত